Home আন্তর্জাতিকইরান ইস্যুতে ট্রাম্পের উচ্চপর্যায়ের বৈঠক চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ

ইরান ইস্যুতে ট্রাম্পের উচ্চপর্যায়ের বৈঠক চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ

by thedeshbangla
০ comments

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানো এবং হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়ে একটি সমঝোতা স্মারকের (এমওইউ) ওপর ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নিতে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বৈঠক করেছেন।

শুক্রবার (২৯ মে) প্রায় দুই ঘণ্টার ওই বৈঠক শেষ হয়েছে কোনো প্রকার সিদ্ধান্ত ছাড়াই। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, চুক্তি হওয়ার সম্ভাবনা এখনো রয়েছে, তবে ইরানের জব্দ করা অর্থ ছাড়ের মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আরও আলোচনা প্রয়োজন। টাইমস অব ইসরায়েল সূত্রে এ খবর পাওয়া গেছে।

বৈঠক শেষে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এমন কোনো চুক্তিই করবেন না যা যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে যায়।’ তিনি জোর দিয়ে বলেন, ‘ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না।’

এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত যুক্তরাষ্ট্র সরিয়ে নিয়ে ধ্বংস করবে। তবে সংশ্লিষ্ট সমঝোতা স্মারকে এমন কোনো শর্ত নেই বলে জানা গেছে।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই পক্ষের মধ্যে আলোচনা এখনো চলছে, তবে কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। তাদের এই বক্তব্য হোয়াইট হাউসের সেই দাবির সঙ্গে সাংঘর্ষিক, যেখানে বলা হয়েছিল ট্রাম্পের অনুমোদনই ছিল চুক্তি কার্যকরের শেষ ধাপ।

ফলে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে অগ্রগতি হলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও অপেক্ষা করতে হচ্ছে।

You may also like

Leave a Comment