Home সারাদেশমগবাজারে আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু

মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু

by thedeshbangla
০ comments

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার (২৭ মে) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ১১ জন মা ও ৬ নবজাতক ছিল। ওই ওয়ার্ডেই শিশুদের মৃত্যু হয়। নিহত শিশুদের বয়স এক থেকে দুই দিনের মধ্যে।

ঘটনার পর পুলিশের ক্রাইম সিনসহ তদন্ত দল হাসপাতালে পৌঁছে কাজ শুরু করেছে। কীভাবে এই মৃত্যু ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, ওয়ার্ডে পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকা এবং এসি বন্ধ থাকায় শ্বাসকষ্ট বা সাফোকেশনের কারণে এই ঘটনা ঘটতে পারে। অন্যদিকে এসি সিস্টেমে ত্রুটি ও গ্যাস লিকেজের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এবং তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

You may also like

Leave a Comment