Home সারাদেশরাশিয়া ইউক্রেন যুদ্ধে আরও এক বাংলাদেশি যুবক নিহত

রাশিয়া ইউক্রেন যুদ্ধে আরও এক বাংলাদেশি যুবক নিহত

by thedeshbangla
০ comments

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় ময়মনসিংহের ফুলবাড়িয়ার আ. রহিম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়ে যুদ্ধে অংশ নিয়েছিলেন।

নিহত রহিম ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা নামাপাড়া গ্রামের বাসিন্দা এবং আজিজুল হকের ছেলে। গত বছর জীবিকার সন্ধানে রাশিয়ায় যান তিনি।

মঙ্গলবার (১২ মে) সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য আফরোজা আক্তার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পরিবার চায় দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা হোক।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ মে রাশিয়া-নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্ত এলাকায় ড্রোন হামলায় রহিম নিহত হন। একই ঘটনায় আরও এক বাংলাদেশি ও এক নাইজেরিয়ান নাগরিক মারা যান এবং একজন বাংলাদেশি আহত হন।

পরিবারের দাবি, রহিম সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়টি গোপন রেখেছিলেন। চলতি বছরের ৭ এপ্রিল তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দেন বলে জানা গেছে।

নিহতের বাবা আজিজুল হক বলেন, ছেলের এ সিদ্ধান্ত সম্পর্কে আগে জানলে তিনি কখনোই তাকে যেতে দিতেন না।

এ ঘটনায় ময়মনসিংহ ও কিশোরগঞ্জের আরও এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত আরেক বাংলাদেশি একটি পা হারিয়েছেন।

You may also like

Leave a Comment