Home বাংলাদেশপুলিশের চেইন অফ কমান্ড ভাঙলে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের চেইন অফ কমান্ড ভাঙলে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

by thedeshbangla
০ comments

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের যারা চেইন অফ কমান্ড ভাঙবেন ( ব্রেক করলে) তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বাহিনীর শৃঙ্খলা রক্ষায় কোনো আপস করা হবে না। অতীতের মতো পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট পেতে যেন ভোগান্তি না হয়।

সোমবার সকালে রাজধানীর তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয় পুলিশ সপ্তাহ উপলক্ষে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে পুলিশ ক্লিয়ারেন্স প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার নির্দেশ দিয়ে বলেন, অতীতের মতো পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট পেতে সাধারণ মানুষ যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে।

এ সময় আধুনিক অপরাধ দমনে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি জানান, পুলিশের জন্য একটি বিশেষায়িত ‘সাইবার ক্রাইম ইউনিট’ প্রতিষ্ঠার লক্ষ্যে আইন প্রণয়নের জন্য ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।

You may also like

Leave a Comment