Home আন্তর্জাতিকজাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

by thedeshbangla
০ comments

জাপানের ইওয়াতে প্রিফেকচারের উপকূলের কাছাকাছি সমুদ্র এলাকায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

জাপানের জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, স্থানীয় সময় দুপুরে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে এবং সানরিকু উপকূল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে।

এ ঘটনায় ইওয়াতে প্রিফেকচার, হোক্কাইডোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের মধ্যাঞ্চল এবং আওমোরি প্রিফেকচারের উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি হোক্কাইডো ও আওমোরির অন্যান্য অংশ এবং মিয়াগি ও ফুকুশিমা প্রিফেকচারের কিছু এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া অফিস।

ভূমিকম্পের পর অনাগাওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো ধরনের অস্বাভাবিকতা আছে কি না, তা যাচাই করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ভূমিকম্প-আক্রান্ত এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ উঁচু স্থানে সরে যেতে আহ্বান জানিয়েছেন।

সূত্র: বিবিসি।

You may also like

Leave a Comment