Home খেলাটস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে সৌম্য

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে সৌম্য

by thedeshbangla
০ comments

সফরকারী নিউজিল্যান্ডের সাথে সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে পিছিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও টস ভাগ্যটা সঙ্গ দেয়নি বাংলাদেশকে। আবার টস জিতে সফরকারী অধিনায়ক টম ল্যাথাম নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। এই ম্যাচে দলে ফিরেছেন সৌম্য সরকার। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন আফিফ হোসেন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায়।

টানা ব‍্যর্থতায় একাদশে জায়গা হারালেন আফিফ হোসেন। এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যানের জায়গায় একাদশে ফিরেছেন বাঁহাতি টপ অর্ডার ব‍্যাটসম‍্যান সৌম‍্য সরকার।

একাদশে টপ অর্ডার ব‍্যাটসম‍্যানের ছড়াছড়ি। আগে থেকেই আছেন তানজিদ হাসান, সাইফ হাসান, লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত।
প্রথম ওয়ানডেতে টসের আগে চোট পাওয়া মুস্তাফিজুর রহমান খেলছেন না এই ম‍্যাচেও। টিকে গেছে নাটকীয়ভাবে সুযোগ পেয়ে দুর্দান্ত বোলিং করা শরিফুল ইসলাম।

বাংলাদেশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, সৌম‍্য সরকার, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

প্রথম ওয়ানডেতে ২৬ রানে জেতা নিউজিল‍্যান্ড খেলছে একই একাদশ নিয়ে। তাদের নিয়ে আগের ম‍্যাচের পারফরম‍্যান্সের পুনরাবৃত্তি চান অধিনায়ক টম ল‍্যাথাম।

নিউ জিল্যান্ড: টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মাদ আব্বাস, জশ ক্লার্কসন, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রোক, ন্যাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

You may also like

Leave a Comment