Home সারাদেশচট্টগ্রামের টেরিবাজারে বহুতল মার্কেটে আগুন: ২ জনের মৃত্যু

চট্টগ্রামের টেরিবাজারে বহুতল মার্কেটে আগুন: ২ জনের মৃত্যু

by thedeshbangla
০ comments

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন টেরিবাজার এলাকায় ‘কেবি অর্কিড প্লাজা’ নামের একটি বহুতল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

নিহতরা হলেন— চট্টগ্রামের পটিয়া উপজেলার বধুপুর মির্জা বাড়ি এলাকার মোহাম্মদ ইউনুস (৫২) এবং একই উপজেলার পাচুরিয়া এলাকার সোলাইমান (২৮)।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৯টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকর্মীদের তৎপরতায় সকাল ১০টা ৫৩ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, দগ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

You may also like

Leave a Comment