৩
টাঙ্গাইলের ভূঞাপুর, গোপালপুর ও ঘাটাইলসহ জেলার আরও কয়েকটি উপজেলায় শীলাবৃষ্টি হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে হঠাৎ এ শীলাবৃষ্টি শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে আচমকা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির সঙ্গে শিলাও পড়তে শুরু করে। স্বল্প সময়ের এই শীলাবৃষ্টিতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে আম চাষিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। চাষিরা জানান, বর্তমানে আম গাছে মুকুল ও ছোট গুটি রয়েছে। এ সময়ে শীলাবৃষ্টির আঘাতে মুকুল ও গুটি ঝরে পড়ার আশঙ্কা থাকে, যা ফলনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
চাষিদের আশঙ্কা, এমন আবহাওয়া অব্যাহত থাকলে চলতি মৌসুমে আম উৎপাদন কমে যেতে পারে।
