Home সারাদেশসাতক্ষীরায় মেডিকেলের ছাত্রসহ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরায় মেডিকেলের ছাত্রসহ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার

by thedeshbangla
০ comments

সাতক্ষীরায় মেডিকেল কলেজের ছাত্র ও নৈশ প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৮ মার্চ) সকালে সদর উপজেলার রসুলপুর ও শহরের কাটিয়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার হয়। তবে, দুজনাই আত্মহত্যা করেছেন বলে পুলিশ ও স্থানীয়দের ধারণা।

জানা যায়, সদর উপজেলার রসুলপুর কদমতলা এলাকার সামসুদ্দীন মোল্যার ছেলে আব্দুর রাজ্জাক (৫৫) এর গলায় গামছা পেঁচানো অবস্থায় বাড়ির গেটের পাশে গ্রিলের সঙ্গে ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেন পরিবারের সদস্যরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

বাড়ির কর্তা আশরাফুজ্জামান জানান, আব্দুর রাজ্জাক প্রায় ২৫ বছর ধরে তার বাড়িতে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করে আসছিলেন।

অন্যদিকে, শহরের কাটিয়া কর্মকার পাড়ায় তপন কুমার দত্তের ছেলে সজীব দত্ত (২৭) কে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়।নিহতের পরিবারের দাবি, শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত হতাশা থেকে সে এই সিদ্ধান্ত নিতে পারে। সজীব দত্ত সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা শেষ করে বাড়িতে আসেন বলে জানা গেছে।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন আলী জানান, সকালে সজীব দত্তের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা থানায় খবর দেন।

সাতক্ষীরা থানার ওসি মুহাম্মদ মাসুদুর রহমান জানান, দুটি ঘটনাই প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে, প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।তিনি আরো জানান, এ ঘটনায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।

You may also like

Leave a Comment