Home রাজনীতিমুসাব্বির হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ঘোষণা

মুসাব্বির হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ঘোষণা

by The Desh Bangla
০ comments

স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল। শনিবার (১০ জানুয়ারি) ঢাকাসহ সারা দেশের জেলা-উপজেলায় একযোগে এই কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুসাব্বিরের জানাজার আগে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এদিকে আজ সকালে মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে একটি মামলা করেন তেজগাঁও থানায় মামলা দায়ের করেছেন।

এর আগে ৭ জানুয়ারি রাত ৮টা ৪০ মিনিটের দিকে তেজতুরী বাজারে স্টার কাবাব হোটেলের গলিতে গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ নামে একজন গুলিবিদ্ধ হন।

You may also like

Leave a Comment