Home রাজনীতিঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে

ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে

by Akash
০ comments

ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা ও ভাটারা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি এনসিপির পাশাপাশি জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থী।

আজ শনিবার (৩ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেন।

এ বিষয়ে এনসিপির নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহবুব আলম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমকে জানান, “ঢাকা-১১ আসনে এনসিপি মনোনীত ১১ দলীয় নির্বাচনি সমঝোতা জোটের প্রার্থী হিসেবে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।”

You may also like

Leave a Comment