Home সারাদেশঘন কুয়াশায় ঢাকার বিমানবন্দর থেকে একাধিক ফ্লাইট ডাইভার্ট

ঘন কুয়াশায় ঢাকার বিমানবন্দর থেকে একাধিক ফ্লাইট ডাইভার্ট

by The Desh Bangla
০ comments

ঘন কুয়াশার কারণে আজ (২ জানুয়ারি) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। এই ফ্লাইটগুলোকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করতে এসব ফ্লাইট ডাইভার্ট করা হয়।

কর্তৃপক্ষের তথ্যমতে, চারটি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে, চারটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে এবং একটি ফ্লাইট থাইল্যান্ডের ব্যাংকক বিমানবন্দরে পাঠানো হয়েছে।

পরবর্তীতে আবহাওয়ার উন্নতি হলে বিমানবন্দরে স্বাভাবিক উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম পুনরায় শুরু হয় বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এ সময় যাত্রীদের সহযোগিতা ও ধৈর্যের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

You may also like

Leave a Comment