Home সারাদেশধর্মকে ব্যবহার করে রাজনীতি করা অপশক্তিকে রুখে দিতে হবে: মির্জা ফখরুল

ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা অপশক্তিকে রুখে দিতে হবে: মির্জা ফখরুল

by Akash
০ comments

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আগামী নির্বাচনের মাধ্যমে দেশকে নতুন দিগন্তে নিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হবে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির পঞ্চম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘আগামী নির্বাচন নিরপেক্ষ হবে, ফ্যাসিস্ট আমলের মতো ভোট হবে না। আগামী নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ সৃষ্টি হবে, যা দেশকে নতুন দিগন্তে নিয়ে যাবে।’’

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘‘সামনের এই নির্বাচনে সবচেয়ে কঠিন লড়াই হবে। পেছনে টেনে নেয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগুনোর শক্তিকে জয়ী করার লড়াই। এজন্য সবাইকে একতাবদ্ধ থাকতে হবে।’’

বিএনপি মহাসচিব দলের অবস্থান পরিষ্কার করে বলেন, ‘‘নতুন দলের একটি জোট বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দাঁড় করিয়েছে। কিন্তু দেশে যত সংস্কার এসেছে তা বিএনপির হাত ধরেই এসেছে। দেশের যা কিছু ভালো অর্জন, সব অর্জনই বিএনপির হাত ধরে এসেছে।’’

তিনি বলেন, ‘‘দেশপ্রেমিক সব শক্তিকে এখন এক হয়ে সামনে এগিয়ে যেতে হবে, যাতে এ বিজয়ের জন্য দেওয়া আত্মত্যাগ বৃথা না যায় এবং একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়।’’

You may also like

Leave a Comment