Home সারাদেশড্যাবের তিন চিকিৎসকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

ড্যাবের তিন চিকিৎসকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

by Akash
০ comments

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে তিন চিকিৎসক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন— ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, ডা. শাওন বিন রহমান এবং ডা. মো. রাকিবুজ্জামান।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. জাহিদুল ইসলাম শাকিল স্বাক্ষরিত এক পত্রে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

ড্যাব সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি কার্যকলাপের অভিযোগে ড্যাবের আটজন চিকিৎসক নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

এর মধ্যে ডা. সাজিদ, ডা. শাওন ও ডা. রাকিবুজ্জামান গত ৬ নভেম্বর সদস্যপদ স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় ড্যাব অফিসে আবেদন করেন। চিঠিতে তারা কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমাপ্রার্থনা করেছেন এবং জাতীয়তাবাদী শক্তির একজন কর্মী হিসেবে পুনরায় ড্যাব ও দলের কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি প্রার্থনা করেন।

বিষয়টি ৭ নভেম্বর অনুষ্ঠিত ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় আলোচনার পর, আবেদনকারীদের বিষয়ে কার্যক্রমের গুরুত্ব বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সুপারিশ করা হয়। পরে ড্যাবের প্রধান পৃষ্ঠপোষক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুমোদন দিয়ে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

ড্যাবের পক্ষ থেকে আশা করা হচ্ছে, বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে এই চিকিৎসকরা ড্যাবের সব কার্যক্রমে আগের মতো অংশগ্রহণ করবেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সাফল্যমণ্ডিত করতে অবদান রাখবেন।

You may also like

Leave a Comment