Home সারাদেশবাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম

বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম

by The Desh Bangla
০ comments

দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনসহ সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতি লিটারে দাম বেড়েছে ২ টাকা করে। রোববার (৩০ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে নতুন এই দাম ঘোষণা করা হয়। নতুন নির্ধারিত এই দর ১ ডিসেম্বর (সোমবার) থেকে কার্যকর হবে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন নির্ধারিত দামে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১০২ টাকা থেকে বেড়ে ১০৪ টাকা এবং কেরোসিন ১১৪ টাকা থেকে বেড়ে ১১৬ টাকা হয়েছে। পাশাপাশি প্রতি লিটার অকটেনের দাম ১২২ টাকা থেকে বাড়িয়ে ১২৪ টাকা এবং পেট্রোলের দাম ১১৮ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির (অটোমেটেড প্রাইসিং ফর্মুলা) আলোকে ডিসেম্বর মাসের জন্য এই দাম সমন্বয় করা হয়েছে। জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এই মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

You may also like

Leave a Comment