Home সারাদেশটেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে স্পিডবোট উল্টে মা–মেয়ের মৃত্যু

টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে স্পিডবোট উল্টে মা–মেয়ের মৃত্যু

by The Desh Bangla
০ comments

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নাফ নদীর মোহনায় স্পিডবোট উল্টে মরিয়ম খাতুন (৩৫) ও তার পাঁচ বছরের মেয়ে মাহিমার মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে সেন্টমার্টিন থেকে শাহপরীর দ্বীপের পথে নাইক্ষ্যংদিয়া এলাকায় প্রবল ঢেউয়ের আঘাতে স্পিডবোটটি উল্টে এ দুর্ঘটনা ঘটে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, যাত্রীবাহী স্পিডবোটটি নাইক্ষ্যংদিয়া এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ে উল্টে যায়। পরে আরেকটি স্পিডবোট গিয়ে দ্রুত উদ্ধার অভিযান চালায়। তবে মা–মেয়েকে জীবিত পাওয়া যায়নি।

নিহত মরিয়মের ভাই বশির আহমেদ বলেন, “বোন আর ভাগনিকে নিয়ে টেকনাফ ফিরছিলাম। হঠাৎ ঢেউয়ের ধাক্কায় বোট উল্টে যায়। পরে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। ঢাকায় যাওয়ার কথা ছিল, কিন্তু পথেই দুর্ঘটনা ঘটে।”

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ আলভী জানান, হাসপাতালে নেওয়ার আগেই মা–মেয়ে দুজনের মৃত্যু হয়েছিল। একই ঘটনায় আহত আরও দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী বলেন, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। কীভাবে স্পিডবোটটি উল্টে গেল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

You may also like

Leave a Comment