Home সারাদেশসাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই কন্যাশিশুর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই কন্যাশিশুর মৃত্যু

by Akash
০ comments

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার নামাজগড় গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান কালিগঞ্জ থানার ওসি মিজানুর রহমান।

নিহত দুই শিশুর একজন সুস্মিতা দেবনাথ—ওই গ্রামের রামপ্রসাদ দেবনাথ ও অপর্ণা দেবনাথ দম্পতির মেয়ে। অন্যজন রিয়া দাস—মৃত উত্তম দাস ও ভারতি দাসের মেয়ে। তারা দু’জনই প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের বরাতে পুলিশ জানায়, দুপুরে দুই শিশু একসঙ্গে পুকুরে স্নান করতে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখা না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকেই দুই শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়।

ওসি মিজানুর রহমান বলেন, “পানিতে ডুবে মৃত্যুর ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”

এ ঘটনায় শিশুদের পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

You may also like

Leave a Comment