Home আন্তর্জাতিকজাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালালো পাকিস্তান

জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালালো পাকিস্তান

by The Desh Bangla
০ comments

নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। সমুদ্র ও স্থল উভয় স্থানেই নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম এই মিসাইলের পরীক্ষার খবর প্রকাশ করেছে পাকিস্তানের শীর্ষ গণমাধ্যম ডন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, পাকিস্তান নৌবাহিনী দেশীয়ভাবে তৈরি অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ সম্পন্ন করেছে। ক্ষেপণাস্ত্রটিতে স্টেট অব দ্য আর্ট গাইডেন্স সিস্টেম, উন্নত নির্দেশিকা প্রযুক্তি এবং আধুনিক ম্যানুভারিং সক্ষমতা যুক্ত করা হয়েছে, যা একে যেকোনো লক্ষ্যবস্তুতে উচ্চমাত্রার নির্ভুলতা প্রদান করবে।

আইএসপিআর আরও জানায়, সমুদ্র ও স্থল—উভয় স্থান থেকেই লক্ষ্যভেদে সক্ষম এই ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে পারবে অত্যাধুনিক অ্যাভিওনিক্স ও ন্যাভিগেশন প্রযুক্তির মাধ্যমে।

পরীক্ষাটি সরাসরি প্রত্যক্ষ করেছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফসহ জ্যেষ্ঠ বিজ্ঞানী ও প্রকৌশলীরা। উৎক্ষেপণকে পাকিস্তানের প্রযুক্তিগত দক্ষতা ও জাতীয় নিরাপত্তা সুরক্ষায় নৌবাহিনীর দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন হিসেবে বর্ণনা করেছে আইএসপিআর।

বিশ্লেষকদের মতে, এই নতুন মিসাইল পাকিস্তান নৌবাহিনীর সমুদ্র প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। এর দুই মাস আগে দেশীয় প্রযুক্তিতে তৈরি ৭৫০ কিলোমিটার পাল্লার ক্রুজ মিসাইল ‘ফাতাহ-ফোর’-এর সফল পরীক্ষাও সম্পন্ন করেছিল ইসলামাবাদ।

You may also like

Leave a Comment