জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্ত ২২ জন কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়েছে সরকার। রোববার (৩০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের সুপারিশের ভিত্তিতে এই ২২ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নবম গ্রেডভুক্ত (২২,০০০-৫৩,০৬০ টাকা) সুযোগ-সুবিধা পাবেন।
একই আদেশে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি (ক্যাডার বহির্ভূত সহকারী সচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শিফা নুশরাত স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।