Home সারাদেশসরাইলে জমি নিয়ে বিরোধের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২০

সরাইলে জমি নিয়ে বিরোধের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২০

by The Desh Bangla
০ comments

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দীর্ঘদিনের জমি বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আরফোজ আলী (৭০) নামে এক বৃদ্ধ টেটাবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরফোজ আলী মাগুরহাটি এলাকার চারুহাটি গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মাগুরহাটি এলাকায় ধন মিয়া ও কালু মিয়া গোষ্ঠীর মধ্যে চলমান জমি-সংক্রান্ত বিরোধের কারণে গত শুক্রবার প্রথম সংঘর্ষ হয়। উত্তেজনা না কমায় শনিবার ও রোববার আবারও দুই গোষ্ঠী টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হয়। ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে আরফোজ আলী টেটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল এবং বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দুইজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, “জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

You may also like

Leave a Comment