Home বিনোদনশ্রীলংকায় যাচ্ছে ‘রাক্ষস’

শ্রীলংকায় যাচ্ছে ‘রাক্ষস’

by The Desh Bangla
০ comments

সিয়াম আহমেদের নতুন সিনেমা ‘রাক্ষস’। এটি নির্মাণ করছেন মেহেদী হাসান হৃদয়। আর এই সিনেমায় নায়কের বিপরীতে আছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। গত মাসে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। বেশ জোরালো গতিতেই চলছে এর শুটিং।

ইতিমধ্যেই ‘রাক্ষস’ ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। দেশে শুটিংয়ের পর এবার সিনেমার টিম যাচ্ছে শ্রীলংকায়। আজ রোববার তাদের সেখানে যাওয়ার কথা। সেখানে সিয়াম আহমেদের সঙ্গে শুটিংয়ে অংশ নেবেন সুস্মিতা চ্যাটার্জিসহ আরও কয়েকজন শিল্পী। শ্রীলংকায় টানা দুই সপ্তাহ চলবে শুটিং।

জানা গেছে, বিদেশের কাজ শেষ করে ঢাকায় ফিরে বাকি অংশের শুটিং সম্পন্ন হবে এবং তারপর সিনেমার ক্যামেরা ক্লোজড হবে।

নির্মাতা সূত্রে আরও জানা গেছে, ‘রাক্ষস’ মূলত এক অন্ধকার জগতের গল্প, যেখানে থাকবে প্রচুর ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভ- যা দেশীয় সিনেমায় খুব একটা দেখা যায় না।

সিনেমার ভিলেন চরিত্রে দেখা যেতে পারে একজন বলিউড অভিনেতাকে। ওই অভিনেতার শ্রীলংকার শুটিং ইউনিটে যোগ দেওয়ার কথা রয়েছে। নির্মাতা বিষয়টিকে চমক হিসেবেই রাখতে চাইছেন, তাই আপাতত বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ তিনি।

এদিকে নতুন বছর চমক নিয়ে ফিরবেন বলে আগেই জানিয়েছেন সিয়াম। তার ভাষায়, আসন্ন কাজগুলোতে ‘রাক্ষস’ আন্ধারে জংলি হয়ে উঠবে, যা দর্শককে এক অনন্য অভিজ্ঞতার মুখোমুখি করবে।

You may also like

Leave a Comment