Home খেলারোহিতের রেকর্ডে ৫১০৭ দিন পর জয় দিয়ে আইপিএল শুরু মুম্বাইয়ের

রোহিতের রেকর্ডে ৫১০৭ দিন পর জয় দিয়ে আইপিএল শুরু মুম্বাইয়ের

by thedeshbangla
০ comments

দীর্ঘ ৫১০৭ দিন পর আইপিএল অভিযান জয় দিয়ে শুরু করল মুম্বাই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২২১ রানের লক্ষ্য তাড়া করে পাঁচ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা।

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এ জয়ে রোহিত শর্মা গড়েছেন নতুন রেকর্ড। আইপিএলে কোনো এক প্রতিপক্ষের বিপক্ষে সর্বাধিক রানের মালিক এখন তিনি। কলকাতার বিপক্ষে ১১৬১ রান করে পেছনে ফেলেছেন পাঞ্জাব কিংসের বিপক্ষে ১১৫৯ রান করা বিরাট কোহলিকে।

রায়ান রিকেলটনের সঙ্গে ১৪৮ রানের দুর্দান্ত ওপেনিং জুটি গড়েন রোহিত। ৩৮ বলে ৬ চার ও ৬ ছক্কায় ৭৮ রান করে ১২তম ওভারে বিদায় নেন তিনি। এরপর রিকেলটন ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন। ৪৩ বলে ৪ চার ও ৮ ছক্কায় ৮১ রান করে ১৫তম ওভারে আউট হন তিনি। ততক্ষণে জয়ের ভিত মজবুত করে ফেলেছে মুম্বাই।

এর আগে ব্যাট করতে নেমে আজিঙ্কা রাহানের ৬৭ ও আংক্রিশ রাঘুবংশীর ৫১ রানে ৪ উইকেটে ২২০ রান তোলে কলকাতা। ফিন অ্যালেন ১৭ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। তবে বড় সংগ্রহ গড়েও মুম্বাইয়ের সামনে টিকতে পারেনি তারা।

মুম্বাইয়ের হয়ে শার্দুল ঠাকুর ৪ ওভারে ৩৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ছিলেন সেরা বোলার। ২০১২ সালের পর টানা ১৩ মৌসুম হার দিয়ে শুরু করার গেরো কাটাল মুম্বাই ইন্ডিয়ান্স।

You may also like

Leave a Comment