Home আন্তর্জাতিকরমজান মাসে নামাজে লাউডস্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো সৌদি

রমজান মাসে নামাজে লাউডস্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো সৌদি

by The Desh Bangla
০ comments

রমজান মাসে নামাজের সময় সৌদি আরবের মসজিদগুলো লাউডস্পিকার ব্যবহার করতে পারবে না বলে নির্দেশনা জারি করেছে দেশটির সরকার।

সৌদির ইলামিক অ্যাফেয়ার্স, দাওয়া অ্যান্ড গাইডেন্স মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ আবদুল লতিফ আল শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে শেখ আবদুল লতিফ আল শেখ বলেন, ‘রমজান মাসে শুধু আজান ও ইকামার সময় লাউডস্পিকার ব্যবহার করা যাবে। এর বাইরে লাউড স্পিকারের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ।’

এর আগে মঙ্গলবার (২০ জানুয়ারি) রমজান মাসের প্রস্তুতি উপলক্ষ্যে মসজিদগুলোর জন্য বিস্তারিত নির্দেশনা জারি করেছে সৌদির ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়া এবং গাইডেন্স মন্ত্রণালয়। সেই নির্দেশনা জারির পর এই ঘোষণা দিয়েছেন শেখ আবদুল লতিফ আল শেখ।

মন্ত্রণালয় থেকে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, এবারের রমজানে নামাজের সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে মসজিদগুলো যেন আরবি উম্ম আল-কুরা দিনপঞ্জি বা ক্যালেন্ডার অনুসরণ করে এবং এক ওয়াক্তের আজান দেওয়ার পর পরবর্তী ওয়াক্তের জন্য যথাযথ বিরতি দেয়।

You may also like

Leave a Comment