Home বিনোদনমাহি ও জয়ের আবেদন বাতিল

মাহি ও জয়ের আবেদন বাতিল

by The Desh Bangla
০ comments

ঢাকাই শোবিজের দুই তারকা মাহিয়া মাহি এবং উপস্থাপক ও অভিনেতা-পরিচালক শাহরিয়ার নাজিম জয়। যুক্তরাষ্ট্রে তাদের স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন আপাতত অনিশ্চয়তায় পড়েছে। জানা গেছে, নাগরিকত্বের জন্য তাদের গ্রিনকার্ডের আবেদন বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরেই মাহি ও জয় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ব্যক্তিগত ও পারিবারিক জীবনের নতুন অধ্যায় শুরু করতে সেখানে স্থায়ী হওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের। সেই লক্ষ্যেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে গ্রিনকার্ডের জন্য আবেদন করেন এই দুই তারকা। তবে কাগজপত্রের জটিলতা এবং আবেদনসংক্রান্ত কিছু বিষয়ে কর্তৃপক্ষ পুরোপুরি সন্তুষ্ট হতে না পারায় আবেদন বাতিল করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আমলের কঠোর অভিবাসন নীতির আওতায়ই ঘটেছে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। এ নিয়ে মাহি কিংবা শাহরিয়ার নাজিম জয় কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি শিল্পীদের মধ্যে বিষয়টি এখন ‘ওপেন সিক্রেট’ হিসেবে আলোচিত হচ্ছে।

You may also like

Leave a Comment