মহান বিজয় দিবসে দেশের মানুষের প্রতি শুভেচ্ছা জানালেন তারেক রহমান
মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সকল মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
ভিডিও বার্তায় তারেক রহমান বলেন,
“মহান বিজয় দিবসের প্রাক্কালে আমি দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে কৃষিজীবী, শ্রমজীবী, পেশাজীবী, শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, ওলামা-আলেম-পীর-মাশায়েকসহ বাংলাদেশের সকল শ্রেণি-পেশার মানুষকে জানাই মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা।”
১৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে কেবল একটি দিন নয়; এটি বিজয়, স্বাধীনতা ও আত্মমর্যাদার প্রতীক। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষ হয় এবং অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা।
