Home সারাদেশবঙ্গোপসাগরে বিকল ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী

বঙ্গোপসাগরে বিকল ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী

by Akash
০ comments

কক্সবাজার সমুদ্র উপকূলে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ১৩ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

রোববার (৯ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নৌবাহিনী এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার (৮ নভেম্বর) বিকেলে বঙ্গোপসাগরে টহল ডিউটি চলাকালে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ একটি মাছ ধরার ট্রলারসহ জেলেদের দেখতে পায় এবং তাদের উদ্ধার করে।

জানা যায়, কুতুবদিয়া দ্বীপের লাইট হাউজ থেকে প্রায় ২০ মাইল দূরে গভীর সমুদ্রে ট্রলারটির ইঞ্জিন বিকল অবস্থায় ছিল। ট্রলারে অবস্থানরত জেলেরা নৌবাহিনীর জাহাজ দেখতে পেয়ে আলো ও হাত নেড়ে সংকেত প্রদর্শন করেন। সাগরে টহলরত ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ সেই সংকেত লক্ষ্য করে দ্রুত বিপদগ্রস্ত জেলেদের কাছে ছুটে যায়।

নৌ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রলারসহ ১৩ জন জেলেকে উদ্ধার করেন। উদ্ধারের পরপরই জেলেদের প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় ঔষধ, খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়।

উদ্ধারকৃত জেলেরা জানান, গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং তাঁরা প্রায় তিন দিন ধরে মাঝ সমুদ্রে ভাসছিলেন।

উদ্ধার শেষে জেলে ও ট্রলারটিকে নিরাপদে তীরে নিয়ে আসা হয়। পরে তাদের পরিবার এবং মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়।

You may also like

Leave a Comment