Home রাজনীতিফ্লাইওভারের ওপর উড়ানো সেই পতাকা তারেক রহমানকে উপহার দিলেন মুত্তাকিন

ফ্লাইওভারের ওপর উড়ানো সেই পতাকা তারেক রহমানকে উপহার দিলেন মুত্তাকিন

by Akash
০ comments

ছাত্র–জনতার গণঅভ্যুত্থান চলাকালে দেশব্যাপী শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের নির্মম বাস্তবতার মধ্যেই ১৮ জুলাই যাত্রাবাড়ীর কাজলা ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে খোলা বুকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রতীক জাতীয় পতাকা উড়িয়ে সমগ্র দেশবাসীকে প্রবলভাবে উদ্বেলিত করেছিলেন ছাত্রদল কর্মী মুত্তাকিন।

ওই সময় দেশে ও বিদেশে অবস্থানরত সকল মানুষকে আন্দোলনের পক্ষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে উড়ানো ঐতিহাসিক সেই জাতীয় পতাকাটিবৃহস্পতিবার সাক্ষাৎ শেষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতে উপহার হিসেবে তুলে দিয়েছেন ছাত্রদল কর্মী মুত্তাকিন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। 

You may also like

Leave a Comment