Home খেলাফাহিম তোপে ১০২ রানে গুটিয়ে গেল চট্টগ্রাম

ফাহিম তোপে ১০২ রানে গুটিয়ে গেল চট্টগ্রাম

by The Desh Bangla
০ comments

বিপিএলের পঞ্চম ম্যাচে মুখোমুখি চট্টগ্রাম রয়্যালস ও রংপুর রাইডার্স। তবে প্রথমে ব্যাট করা চট্টগ্রামকে ফাহিম আশরাফের তোপে ১০২ রানে গুটিয়ে দিয়েছেন রংপুর।

আজ সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে দুদল। যেখানে ১৭.৫ ওভার খেলতে পারা দলটির হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন ওপেনার মোহাম্মদ নাঈম। তিনি ২০ বলে ৭টি চার ও একটি ছক্কায় এই ইনিংস গড়েন। এছাড়া মিরাজ বেগ ২৪ বলে ২০ ও আবু হায়দায় ১৩ রান করেন। বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

এর আগে টস হেরে ফিল্ডিং বেছে নেওয়া অধিনায়ক নুরুল হাসান সোহানকে সঠিক প্রমাণ করেন রংপুর বোলাররা। বিশেষ করে পাকিস্তানি পেসার ফাহিম আশরাফ ৩.৫ ওভারে ১৭ রানে ৫ উইকেট নিয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন। এছাড়া মোস্তাফিজুর রহমান ২টি উইকেট পান।

You may also like

Leave a Comment