Home সারাদেশফরিদপুরে প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের অভিযোগে যুবক গ্রেপ্তার

ফরিদপুরে প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের অভিযোগে যুবক গ্রেপ্তার

by The Desh Bangla
০ comments

‎ফরিদপুর শহরের অনাথের মোড়ে প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের ঘটনায় আফ্রিদি সরদার (২৬) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন ওই ছিনতাইকারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

‎এর আগে বুধবার (২১ জানুয়ারি) সকালে ফরিদপুরের ভাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

‎জানা গেছে, আফ্রিদি ফরিদপুর শহরের চকবাজার মহল্লার আবু বক্কর সরদারের ছেলে।

‎পুলিশ জানায়, রবিবার (১৮ জানুয়ারি) শহরের অনাথের মোড়ে প্রকাশ্য দিবালোকে একজনকে থামিয়ে ছিনতাইয়ের এই ঘটনা ঘটে। পরে ছিনতাইয়ের দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এ ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা করে ভুক্তভোগী। এরপর ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ এবং ছিনতাইয়ের ঘটনায় জড়িত অভিযোগে আফ্রিদি নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

‎ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, ‘গ্রেপ্তার হওয়া আফ্রিদি সরাসরি ওই ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।’

‎এ ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদেরও গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চালছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

You may also like

Leave a Comment