Home সারাদেশপ্রশাসনে রাজনৈতিক প্রভাব, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

প্রশাসনে রাজনৈতিক প্রভাব, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

by The Desh Bangla
০ comments

চাকরিতে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে গোয়েন্দা সংস্থার মাধ্যমে রাজনৈতিক পরিচয় যাচাইয়ের বিধান বাতিলের সিদ্ধান্ত নিলেও তা বাস্তবায়নে ব্যর্থ সরকার। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হলেও প্রশাসন এখনো রাজনৈতিক প্রভাবমুক্ত করা যায়নি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রশাসনের ভেতরে দলীয় তৎপরতা আরও বেড়েছে বলে অভিযোগ উঠেছে।

তফসিল ঘোষণার পর অনেক কর্মকর্তা সম্ভাব্য ক্ষমতাসীনদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। এতে প্রশাসনিক কাজে গতি কমছে এবং দলীয় লেজুড়বৃত্তি প্রকাশ্য রূপ নিচ্ছে। অথচ বিধি অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মচারীদের রাজনৈতিক সম্পৃক্ততা নিষিদ্ধ।

বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনের দলীয়করণ সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের জন্য বড় হুমকি। রাজনৈতিক আশ্রয়ে থাকা কর্মকর্তারা জবাবদিহির ঊর্ধ্বে চলে যান এবং দুর্নীতির ঝুঁকি বাড়ে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি ও পদায়নের সংস্কৃতি প্রশাসনের ‘চেইন অব কমান্ড’ ভেঙে দিয়েছে।

জনপ্রশাসন সংস্কার কমিশনের মতে, পুলিশ বা গোয়েন্দা প্রতিবেদনের মাধ্যমে রাজনৈতিক পরিচয় যাচাই থেকেই প্রশাসনের রাজনীতিকরণ শুরু হয়। তাই এ প্রথা বাতিল এবং নিয়োগ–পদোন্নতিতে যোগ্যতা ও শুদ্ধাচার নিশ্চিত করার সুপারিশ করা হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।

সংশ্লিষ্টদের মতে, রাজনৈতিক চাপ ও পাল্টাপাল্টি প্রভাবের কারণে নিরপেক্ষ প্রশাসন গড়তে বেকায়দায় পড়েছে অন্তর্বর্তী সরকার। ফলে প্রশাসন দলমুক্ত করার প্রতিশ্রুতি এখনো বাস্তবায়নের মুখ দেখেনি।

You may also like

Leave a Comment