Home রাজনীতিপ্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক বিকেলে

প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক বিকেলে

by Akash
০ comments

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠকে বসবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। সোমবার বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত স্বাক্ষরিত গণমাধমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধিদল। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে থাকবেন দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও সেক্রেটারি মনিরা শারমিন। এ ছাড়া থাকবেন নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

সাক্ষাৎকালে নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ এবং বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। প্রতিনিধিদল সাক্ষাৎ শেষে যমুনার বাইরে সাংবাদিকদের সামনে কথা বলবেন বলেও বার্তায় জানানো হয়েছে।

You may also like

Leave a Comment