Home সারাদেশপূর্বাচলে প্লট জালিয়াতি: শেখ রেহানার ৭, হাসিনার ৫ এবং টিউলিপের ২ বছরের কারাদণ্ড

পূর্বাচলে প্লট জালিয়াতি: শেখ রেহানার ৭, হাসিনার ৫ এবং টিউলিপের ২ বছরের কারাদণ্ড

by The Desh Bangla
০ comments

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে প্লট বরাদ্দের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুই বছর এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য আসামিদের পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল প্রকল্পে বিধি বহির্ভূতভাবে ও জালিয়াতির আশ্রয় নিয়ে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিদের এই সাজা দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় বিচারক উল্লেখ করেন, ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ভুয়া নথিপত্র তৈরি ও ক্ষমতার প্রভাব খাটিয়ে পূর্বাচলে প্লট বরাদ্দ নিয়েছিলেন। পরবর্তীতে দুদকের তদন্তে এই অনিয়ম উঠে আসে এবং মামলা দায়ের করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত এই রায় ঘোষণা করলেন।

You may also like

Leave a Comment