Home আইন-আদালতপাকিস্তানের শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬০

পাকিস্তানের শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬০

by The Desh Bangla
০ comments

পাকিস্তানের করাচির গুল প্লাজা শপিং মলে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে।

কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার (২১ জানুয়ারি) ঘটনাস্থল থেকে বের করে আনা হয় আরও বহু মরদেহ। পুড়ে যাওয়া একটি দোকান থেকেই উদ্ধার করা হয় ৩০টির মতো র মতো মরদেহ। 

দোকানটি ক্রোকারি পণ্যের দোকান ছিল বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, এখনও প্রায় অর্ধশত মরদেহ ধ্বংসস্তূপের ভেতরে রয়েছে।

এর আগে শনিবার (১৭ জানুয়ারি) রাতে করাচির জিন্নাহ রোডের গুল প্লাজা নামক শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুতই তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে। ভেতরে আটকা পড়েন ক্রেতা-বিক্রেতাসহ বহু মানুষ। প্রায় ২৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। অভিযোগ ওঠে অগ্নিকাণ্ডের পর দ্রুত ব্যবস্থা না নেওয়ার কারণেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। এদিকে প্রাথমিক তদন্তে জানানো হয়, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

You may also like

Leave a Comment