Home খেলানিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

by thedeshbangla
০ comments

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ সামনে রেখে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার দুপুরে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন আনুষ্ঠানিকভাবে ৩ ম্যাচের সিরিজের স্কোয়াড প্রকাশ করেন।

এই সিরিজে দল নির্বাচন নিয়ে বড় কোনো চমক রাখেনি নির্বাচকরা। সর্বশেষ পাকিস্তান সিরিজে যারা দলে ছিলেন, তাদের নিয়েই আবারও গড়া হয়েছে স্কোয়াড। নতুন কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি। আবার আগের দল থেকেও কাউকে বাদ দেওয়া হয়নি। এতে বোঝা যাচ্ছে, বর্তমান দলগত সমন্বয়ের ওপরই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট।

দলের নেতৃত্বে থাকছেন মেহেদী হাসান মিরাজ। অভিজ্ঞ ব্যাটসম্যান হিসেবে রয়েছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। অলরাউন্ড বিভাগে আফিফ হোসেন এবং ব্যাটিং লাইনআপে সাইফ হাসানও জায়গা ধরে রেখেছেন। যদিও তাদের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা উল্লেখযোগ্য ছিল না।

সফরসূচি অনুযায়ী, নিউ জিল্যান্ড দল ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে। ওয়ানডে সিরিজের প্রথম ২ ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে। আর শেষ ম্যাচটি হবে চট্টগ্রামে। পুরো সিরিজ শেষ হবে ২৩ এপ্রিল।

এই সিরিজে ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগে বিকেল ৩টায় খেলা শুরুর পরিকল্পনা থাকলেও বিদ্যুৎ সাশ্রয়ের কারণে তা পরিবর্তন করে বেলা ১১টায় নির্ধারণ করা হয়েছে।

ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল। ৩ ম্যাচের এই সিরিজ অনুষ্ঠিত হবে ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে এবং ২ মে মিরপুরে। টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে বিকেল ৩টায়।

প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত বাংলাদেশ দল:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা। 

You may also like

Leave a Comment