Home সারাদেশদৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

by The Desh Bangla
০ comments

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিজিবির ৪৭ ব্যাটালিয়নের আওতাধীন জামালপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১৫২/৬ এস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে।

টহল দলের নেতৃত্বে থাকা হাবিলদার মোস্তাফিজুর রহমান জানান, আটক ব্যক্তি ভারতের বিহার রাজ্যের উচ্ছাগাঁও থানার শাখে খাস ইন্দ্রাটোল গ্রামের বাসিন্দা ওপেনদার (৩০)। তিনি প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবির সদস্যরা তাকে আটক করে।

আটক ব্যক্তির কাছ থেকে ভারতীয় ও বাংলাদেশি মুদ্রা এবং বাংলাদেশের একটি ট্রেনের দুইটি টিকিট পাওয়া গেছে বলে জানান তিনি।

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলাম জানান, আটক ভারতীয় নাগরিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment