Home সারাদেশঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: আহত ১৫

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: আহত ১৫

by thedeshbangla
০ comments

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার তাঁতীবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস ও তরমুজ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিয়ে ‘বাগদাদ পরিবহন’ এর একটি বাস ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে তাঁতীবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তরমুজ বোঝাই ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানের চালকসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠিয়েছেন।

এই দুর্ঘটনার ফলে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরবর্তীতে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নিলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ নিশ্চিত করেছেন যে, বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

You may also like

Leave a Comment