Home রাজনীতিঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ফুয়াদ

ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ফুয়াদ

by thedeshbangla
০ comments

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদ।

শনিবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি ঢাকা উত্তরের মেয়র নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

ফুয়াদ বলেন, সিটি কর্পোরেশনের বিদ্যমান নানা সমস্যা সমাধানে তিনি ইতোমধ্যে অধ্যয়ন শুরু করেছেন। আইনি সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু চিহ্নিত করে সমাধানের রূপরেখা তৈরির কাজ চলছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, জলাবদ্ধতা, মশক নিধন ও সিটি ব্যবস্থাপনার দুর্বলতাগুলো তাঁর নির্বাচনী অগ্রাধিকারে থাকবে। এসব সমস্যা নিয়ে তিনি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু করেছেন এবং ভবিষ্যতে আরও পরিকল্পিতভাবে বিষয়গুলো জনসম্মুখে তুলে ধরবেন।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী ও বাবুগঞ্জ) আসনে এবি পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ব্যারিস্টার ফুয়াদ। ওই নির্বাচনে তিনি বিএনপি প্রার্থীর কাছে প্রায় ২১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন।

You may also like

Leave a Comment