Home রাজনীতিজাতীয় স্মৃতিসৌধে জামায়াতে ইসলামীর আমিরের শ্রদ্ধা: দুই দিনের কর্মসূচি ঘোষণা

জাতীয় স্মৃতিসৌধে জামায়াতে ইসলামীর আমিরের শ্রদ্ধা: দুই দিনের কর্মসূচি ঘোষণা

by thedeshbangla
০ comments

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে তিনি শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করেন। এ সময় তাঁর সঙ্গে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুই দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে গত ২৫ মার্চ বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে ডা. শফিকুর রহমান বক্তব্য রাখেন।

আজ ২৬ মার্চ সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। এছাড়া সারা দেশে সংগঠনের প্রতিটি স্তরে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শ্রদ্ধা নিবেদন শেষে ডা. শফিকুর রহমান সংবাদিকদের জানান, বীর শহীদদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

You may also like

Leave a Comment