Home সারাদেশচট্টগ্রামে কম্বলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

চট্টগ্রামে কম্বলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

by Akash
০ comments

চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় একটি কম্বলের গুদামে আগুন লেগেছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, ‘‘কদমতলী পোড়া মসজিদ এলাকার চেয়ারম্যান বিল্ডিংয়ে ৫ম তলায় একটি কম্বলের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।’’

You may also like

Leave a Comment