Home সারাদেশচট্টগ্রামের মির্জাখীল দরবার শরীফের অনুসারীদের ঈদ শুক্রবার

চট্টগ্রামের মির্জাখীল দরবার শরীফের অনুসারীদের ঈদ শুক্রবার

by thedeshbangla
০ comments

চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামীকাল শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।

প্রায় দুই শতাব্দী ধরে চলে আসা এই প্রথা অনুযায়ী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার শতাধিক গ্রামে ঈদের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মির্জাখীল দরবার শরীফের খানকাহ মাঠে আয়োজিত প্রধান ঈদ জামাতে ইমামতি করবেন বর্তমান সাজ্জাদানশীন ড. মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান।

দরবার সূত্র অনুযায়ী, হানাফী মাযহাবের অনুসরণে এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মক্কা-মদীনাসহ আরব বিশ্বের চাঁদ দেখার সংবাদের ওপর ভিত্তি করে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, আনোয়ারা, লোহাগাড়া ও সীতাকুণ্ডসহ ফেনী, কুমিল্লা, ঢাকা, সিলেট ও বরিশালের বিভিন্ন অঞ্চলেও দরবারের অনুসারীরা একই দিনে ঈদ পালন করবেন। এছাড়া পার্বত্য জেলা বান্দরবান ও কক্সবাজারের বিভিন্ন এলাকাতেও এই রীতির অনুসারীদের মধ্যে ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে।

মির্জাখীল দরবার শরীফের মোহাম্মদ মছউদুর রহমান জানান, পূর্বসূরিদের ধারাবাহিকতা বজায় রেখে তারা বৈশ্বিক চন্দ্রদর্শনের বিষয়টি গুরুত্ব দেন। এরই মধ্যে বিভিন্ন দেশি-বিদেশি সংবাদমাধ্যমের সাহায্যে আরব বিশ্বে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হয়ে আগামীকাল ঈদুল ফিতর উদযাপনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment