২২
সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা জেলা বিএনপি। একই সঙ্গে দলীয় প্রধানের রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রাজধানীর ঢাকার শেরবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে গত ৩১ ডিসেম্বর শায়িত করা হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে।
শ্রদ্ধা জানানোর আগে সকাল থেকে ঢাকার কেরানীগঞ্জ, আশুলিয়া-সভার, ধামরাই এবং দোহার-নবাবগঞ্জ এলাকার নেতাকর্মীরা জিয়া উদ্যানে জড়ো হতে থাকেন। পরে খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
