Home সারাদেশউল্লাপাড়ায় আইপিএস বিস্ফোরণে চলন্ত ট্রাকে আগুন

উল্লাপাড়ায় আইপিএস বিস্ফোরণে চলন্ত ট্রাকে আগুন

by The Desh Bangla
০ comments

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আইপিএস বিস্ফোরণে চলন্ত একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল–বনপাড়া মহাসড়কের কয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ অগ্নিকাণ্ডে ট্রাকে থাকা বাসাবাড়ির আসবাবপত্র (মালামাল) পুড়ে গেছে । তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসাবাড়ির আসবাবপত্রবোঝাই একটি ট্রাক কয়াপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ করে ট্রাকে থাকা আইপিএস বিস্ফোরিত হয়ে মালামালে আগুন ধরে যায়। আগুন দেখতে পেয়ে পথচারীরা দ্রুত ট্রাক চালককে গাড়ি থামানোর সংকেত দেন। চালক তাৎক্ষণিকভাবে ট্রাকটি থামায়। পরে স্থানীয়দের সহযোগিতায় মহাসড়কের পাশে কৃষিকাজে ব্যবহৃত সেচ পাম্প থেকে পানি নিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রাকে থাকা আইপিএসের ব্যাটারি ও রডের সংঘর্ষে এ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডে ট্রাকে থাকা কিছু মালামাল পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি

You may also like

Leave a Comment