Home বাংলাদেশঈদের ছুটি শেষে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুটি শেষে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী

by thedeshbangla
০ comments

টানা সাত দিনের ছুটি শেষে আজ থেকে খুলেছে সরকারি-বেসরকারি অফিস। প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্র সচিবালয়ে সকাল ৯টা থেকে অফিস শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক সকাল ৯টায় সচিবালয়ে আসেন। মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করছেন তিনি।

আজ ২৪ মার্চ ২০২৬, মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বিএনপি চেয়াম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন।

সকাল ১১টায় অর্থনৈতিক শৃঙ্খলা এবং ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট মন্ত্রী এবং বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক।

বিদেশে দক্ষ জনবল পাঠানো এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।

ফ্যামিলি কার্ডের সার্বিক বিষয় নিয়ে সমাজকল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টার সঙ্গেও আজকে বৈঠক ছাড়াও সচিবালয়ে বিকেল পর্যন্ত প্রধানমন্ত্রীর আরও কয়েকটি মিটিং রয়েছে।

You may also like

Leave a Comment