বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর বিপিএল। প্রতি বছরের মতো এবারও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছয় দলের বিপিএলে এবার অংশ নিচ্ছেÑ ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, সিলেট টাইটান্স, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। চায়ের শহর সিলেটে আগামীকাল পর্দা উঠবে টুর্নামেন্টের। উদ্বোধনী দিনে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিপিএল। একই দিনে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। তিন ভেন্যু সিলেট, চট্টগ্রাম ও ঢাকায় হবে বিপিএল। প্রতি বছর বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে থাকে জমকালো আয়োজন। এবারও বিসিবির তেমনই পরিকল্পনা ছিল। শেষ পর্যন্ত দেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় তা করা হচ্ছে না। তবে উদ্বোধনী দিনে সিলেটে ছোট করে অনুষ্ঠান করা হবে বলে বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে জানানো হয়েছে। ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি ও স্পোর্টস সেক্রেটারি ওপেন করবেন এবং করমর্দন করবেন। সাম্প্রতিক ঘটনার জন্য ১ মিনিট নীরবতা পালন করব। মাঝখানে মাঠেই স্টেজ করে গানের অনুষ্ঠান করব। প্রথমটা হবে ১৫ মিনিটের। আমাদের তো জায়গা নেই। কারণ দলগুলোকে ওয়ার্ম আপ করতে কমপক্ষে আধা ঘণ্টা সময় দিতে হয়। দুই ম্যাচের মাঝখানে আমরা ছোট করে অনুষ্ঠান করব।’ বিপিএল সামনে টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো চায়ের শহর সিলেটে অনুশীলন শুরু করেছে। লিটন, নাঈম শেখ, মোহাম্মদ আমিরা নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ব্যাটে-বলে। ম্যাচ আয়োজনে প্রস্তুত চায়ের শহর সিলেটও। বিপিএল প্রোডাকশনে রিয়েল ইম্প্যাক্টের জায়গায় এসেছে ট্রান্স গ্রুপ। খেলাধুলার প্রোডাকশনে দীর্ঘ ৩৫ বছরের অভিজ্ঞতা রয়েছে তাদের। তাদের সঙ্গে চুক্তির ফলে প্রায় ৬ কোটি টাকা কম খরচ হবে বিসিবির। বিপিএল সম্প্রচার করার জন্য চলে এসেছে টিপিটি প্রোডাকশন সিস্টেমের ‘এনইপি ক্যামেরা’। ক্যাননো এর ডিগিসুপার ৯০-৯৫ এর ৪কে সেটআপ সাথে ফুজিওনের ১০৭ এর ৪কে উপরের মেইন ক্যামেরাগুলোও থাকবে। গ্রাউন্ডের আশপাশে মোট ১৬টি হাই কোয়ালিটির ক্যামেরা সেটআপ করা শেষ। দর্শকরা যেন রোমাঞ্চকর বিপিএল উপভোগ করতে পারে, সে চেষ্টার কমতি রাখছে না বিপিএল গভর্নিং কাউন্সিল। বিপিএলের ১২তম আসরে খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধের জন্য বিসিবি থেকে বলা হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিলামে বিক্রি হওয়া খেলোয়াড়দের অর্থ দিতে হবে তিনটি ধাপেÑ প্রথম কিস্তি চুক্তি স্বাক্ষরের সময় ২৫ শতাংশ, দ্বিতীয় কিস্তিÑ দলের শেষ লিগ ম্যাচের আগে ৫০ শতাংশ এবং তৃতীয় কিস্তিÑ টুর্নামেন্ট শেষে ৩০ দিনের মধ্যে বাকি ২৫ শতাংশ। ক্রিকেটারদের উজ্জীবিত করতেই প্রথম ধাপে ২৫ শতাংশের বেশি পারিশ্রমিক দিয়েছে রংপুর রাইডার্স। ক্রিকেটারদের ৫০ শতাংশ পারিশ্রমিক বুঝিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এ ছাড়া রাজশাহী ২৫ শতাংশ ও ঢাকা ২০ শতাংশ পারিশ্রমিক খেলোয়াড়দের বুঝিয়ে দিয়েছে বলে জানা গেছে।
আবার এলো বিপিএল
৪৬
previous post
