Home সারাদেশআড়াইহাজার থানা থেকে লুট হওয়া শটগান উদ্ধার

আড়াইহাজার থানা থেকে লুট হওয়া শটগান উদ্ধার

by The Desh Bangla
০ comments

গত বছরের ৫ আগস্ট নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া শটগানগুলোর মধ্যে একটি অস্ত্র প্রায় এক বছর পর পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় আড়াইহাজার পৌরসভাধীন সরকারি সফর আলী কলেজের সামনে একটি পুকুরের পূর্ব পাড়ের ঝোপের ভেতর থেকে শটগানটি উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, স্থানীয়দের মাধ্যমে তথ্য পাওয়ার পর আড়াইহাজার থানা পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালায়। পরে ঝোপের ভেতরে কাপড় ও মাটি দিয়ে আড়াল করা অবস্থায় শটগানটি পাওয়া যায়।

তিনি বলেন, “অস্ত্রটি পুলিশেরই। ২০২৪ সালের ৫ আগস্ট আড়াইহাজার থানায় লুটপাটের সময় যে শর্টগানগুলো লুট হয়েছিল, এটি সেগুলোর একটি।”

You may also like

Leave a Comment